নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সকাল ৭টা ৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ শিকদার।
তিনি বলেন, উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের অষ্টমতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। তারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
অষ্টমতলায় মেয়র আতিকুল ইসলামের দফতর রয়েছে বলে জানা গেছে। এ ভবনের কাচ ভেঙে ধোঁয়া বের করা হচ্ছে।
Leave a Reply