শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ককটেল ও গুলির খোসা উদ্ধার

কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ককটেল ও গুলির খোসা উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাকের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করেছে।

এ হামলার ঘটনায় চেয়ারম্যানের স্ত্রী, ছেলে, বোন, ভাগিনাসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৪ জুলাই) সকালে থানার উপপরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শনিবার (৩ জুলাই) রাত ১১টার দিকে পুলিশ চরএলাহী বাজারে টহল দিচ্ছিল। গুলি ও ককটেলের শব্দ শুনে চেয়ারম্যানের বাড়িতে গেলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল, তিনটি চকলেট বোমা ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। চেয়ারম্যানের বসতঘরে ভাঙচুরে চিহ্ন রয়েছে।’

এদিকে হামলায় আহত চেয়ারম্যান আবদুর রাজ্জাকের স্ত্রী বিবি রহিমা (৪০), ছেলে রাজীব হোসেন (২২), রনি (১৯), বোন পারুল আক্তার (৪৫), জয়তুন বিবি (৫০), ভাতিজা মো. ইমরান রাসেলকে (২৮) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ও তার লোকজনকে দায়ী করেছেন।

তিনি বলেন, ‘মেয়র কাদের মির্জার বিরোধিতা করায় আব্দুল গণির নির্দেশে হেলাল মেম্বারের নেতৃত্বে অস্ত্রধারীরা আমার বাড়িতে হামলা চালায়। আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালালেও আমি তখন বাড়িতে ছিলাম না। সন্ত্রাসীরা আমার বসত ঘর কুপিয়ে তছনছ করেছে। গুলি ও ককটেল নিক্ষেপ করেছে। এতে আমার পরিবারের ছয় সদস্য আহত হয়েছে।’

চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি একটি সাজানো নাটক। যখন হামলার ঘটনা ঘটে তখন আমি বসুরহাটের বাসায় ছিলাম। আমার বাড়িতে হামলায় দায়ের হওয়া মামলার কাউন্টারে এ হামলার নাটক সাজানো হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় আবদুল গণির বাড়িতে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে কাদের মির্জার আট অনুসারী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় আবদুর রাজ্জাক চেয়ারম্যান ও তার লোকজনকে দায়ী করে থানায় মামলা দায়ের করেন আবদুল গণি।

আবদুল গণি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী এবং চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের বিবদমান এ দুই গ্রুপ দীর্ঘদিন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে আসছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ওই বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ককটেল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com