1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সত্যিকারের হুমকি মনে করেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার নাহিদ রানাকে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত
১৯

ক্রীড়া প্রতিবেদক :

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী পরশু অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল। ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচের আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অজিদের তারকা অলরাউন্ডার বাউ ওয়েবস্টার। দুই দলের এই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকছেন তরুণ পেসার নাহিদ রানা। রানা না থাকলেও ওয়েবস্টার কথা বলেছেন তাকে নিয়ে।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না রানার। অল্প সময়ের ব্যবধানেই টাইগারদের বোলিং বিভাগের সেরা অস্ত্রে পরিণত হয়েছিলেন তিনি। রানার দলে না থাকা তাই নাজমুল শান্তদের জন্য বড় এক ধাক্কাই। অজি ক্রিকেটার ওয়েবস্টারও সেই কথাই মনে করিয়ে দিলেন।

নাহিদ রানার দলে না থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘(নাহিদের অনুপস্থিতি) দলের জন্য বড় ধাক্কা। ওয়ানডেতে ১৪৫ (কিমি) এর ওপরে আমরা তাঁকে বল করতে দেখেছি। এমন কাউকে আক্রমণে না পাওয়া… সে সত্যিকারের হুমকি।’

গত জুনে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সিরিজটি ২-১ ব্যবধানে হারে অজিরা। সেই সিরিজে খেলা কয়েকজন অজি ক্রিকেটারের সঙ্গে কথা বলে রানা সম্পর্কে জেনেছেন ওয়েবস্টার। তিনি বলেন, ‘সেই ওয়ানডে সিরিজে খেলা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে জেনেছি যে সে বেশ আক্রমণাত্মক মেজাজের এবং ব্যাটসম্যানদের ওপর দারুণ চাপ সৃষ্টি করে। আক্রমণে এমন কারও অনুপস্থিতিতে কাজটা কঠিন হয়ে ওঠে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..