1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

উখিয়া কলেজে কিশোরী শিক্ষার্থীদের জন্য টয়লেট ও বিশ্রাম কক্ষ নির্মাণের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত
২০

উখিয়া প্রতিনিধি: উখিয়া কলেজের কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ব্যবহার উপযোগী টয়লেট ও বিশ্রাম কক্ষ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উখিয়া কলেজ প্রাঙ্গণে এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। এ সময় বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোরী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং প্রয়োজনীয় বিশ্রামের সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন টয়লেট ও বিশ্রাম কক্ষ নির্মাণের ফলে ছাত্রীদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে এবং তারা আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

কলেজ কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

উদ্বোধন শেষে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..