মোঃ রাশেদুল ইসলাম ,পঞ্চগড়:
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নে হেরোইন সহ মিজানুর রহমান (২২) ও আতিমুল (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। রবিবার (৮-অক্টোবর) দিবাগত রাতে তেঁতুলিয়া ইউনিয়নের হাকিমপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় । রোববার (৯-অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী। তিনি বলেন, আটককৃত মিজানুর ও আতিমুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে । মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। গ্রেফতারকৃত মিজানুর উপজেলার তিরনই হাট ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের রফিকুল ইসলামে ছেলে ও আতিমুল উপজেলার তিরনই ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে । প্রাপ্ত তথ্য অনুযায়ী , জরুরি আইন শৃঙ্খলা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাইসহ পুলিশের একটি টিম নিয়ে উপজেলার তিরনই হাট বাজার এলাকায় অবস্থান করা কালে গোপন সংবাদ আসে মাদক কেনাবেচার হচ্ছে। খবর পেয়ে পুলিশের টিম উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের ঈদগাঁহ মাঠ সংলগ্ন তিন রাস্তায় পৌঁছাতে মাদকদ্রব্য বিক্রয়ের সময় পালানোর চেষ্টা করলে মিজানুর রহমান ও আতিকুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে তাদের পকেটে দুইটি পৃথক পুটলিতে দুই গ্রাম হেরোইন জব্দ করা হয় । যার বাজার আনুমানিক মূল্য মোট ৬ হাজার টাকা।এসময় কৌশলে অপর একজন আসামী মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় ।
Leave a Reply