শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কথা বললেন শবনব ফারিয়া , নারীদের মনমানসিকতা নিয়ে

কথা বললেন শবনব ফারিয়া , নারীদের মনমানসিকতা নিয়ে

বিনোদন ডেস্ক :
ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যকারীকেও ছেড়ে কথা বলেন না এই অভিনয়শিল্পী। এবার এই তারকা মুখ খুললেন নারীদের মনমানসিকতা নিয়ে। জানালেন, মেয়েরা বোকা।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া লিখেছেন, আসলে আমরা মেয়েরা অনেক বোকা! মস্তিষ্ক না খাটিয়ে, হৃদয় খাটাই! প্রফেশনাল লাইফে আমরা যতটা শক্ত, ব্যাক্তিগত জীবনে ঠিক ততটাই নরম! স্পেশালি যদি আর্টিস্ট হয় তাহলে তো কথাই নেই!

এরপর তিনি লেখেন,‘ধরেন, বারবার লাল পতাকা দেখছেন। সবাই মানা করছে, ওইদিকে যাস না, ওর রেকর্ড কিন্তু ভালো না! আপনি বললেন, ধুর তোমরা বোঝো না, ও এমন না। কেউ প্রমাণসহ ডেকে নিয়ে বললেন, আরে এই ছেলে তো মাদকাসক্ত। আপনি বললেন, থাক, ওর পারিবারিক জীবনে অনেক সমস্যা ছিল তাই এমন। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করে ফেলব।

এসময় ফারিয়া আরো লেখেন, আপনি জানেন, ছেলের মানসিক সমস্যা আছে, বাইপোলার, আপনার মা-বোন অনুরোধ করলেন, বাদ দাও। আপনি বললেন, সবারই সমস্যা থাকে, কেউ শতভাগ ভালো না, ওর তো একটাই সমস্যা, মেনে নেই। ছেলের প্রাক্তনরা বললো, আমার সঙ্গে এই এই করেছে, আপনি দেখছেন আপনার সঙ্গেও একই হচ্ছে। কিন্তু আপনি বললেন, ওই মেয়েদের সমস্যা আছে তাই এমন করেছে। আমার সঙ্গে কখনো এমন করবে না।

তিনি আরো লিখেছেন, ছেলে রেগে গিয়ে আপনার সব ভাঙচুর করে, গায়েও হাত তুলেছে দুই-একবার। কিন্তু আপনি ভাবেন, তাও তো আমার প্রাক্তনের চেয়ে অনেক ভালো ও, অন্তত রাগ কমলে সরি বলে। এই রাগটাই তো একটু বেশি, আমিই বরং চুপ করে থাকি, তাহলেই তো হলো। ছেলে আপনার কাছে তার মা, বোন, এক্স সবার বদনাম বলেছে, সবাই কত লোভী, কত খারাপ আর আপনি ভেবেছেন আহারে কত দুখী একটা মানুষ। অথচ যে নিজের মা-বোনকে সম্মান করে না, সে আপনাকে কীভাবে সন্মান করবে- এটা একবারও ভাবেন নাই!

সবশেষে ফারিয়া লেখেন, মেয়েরা এমনই হয়। ‘সুন্দর করে কথা বললে জীবন দিয়ে দেয়! এখন দোষ দেবেন? দেন! আল্লাহ আমাদের এমনই বানিয়ে পাঠিয়েছেন! প্রচুর ধাক্কা খাওয়ার ধৈর্য্য, প্রচুর চোখের পানি ফেলার ক্ষমতা দিয়েছেন।

তবে কথাগুলো কাকে নিয়ে লিখেছেন- সে বিষয়ে কিছু বলেননি ফারিয়া। কয়েকমাস আগে ফের বিয়ের পিড়িতে বসেছেন এই অভিনেত্রী। অনেকের ধারণা তবে কি নতুন সংসারে ভালো নেই তিনি, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই কি লিখেছেন এই দীর্ঘ লেখাটি- অনেকেই এমনটা ভাবছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com