শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুড়ে ছাই এসকে মুভিসের সিনেমার রিল, ক্যানসহ অনেক কিছুই

পুড়ে ছাই এসকে মুভিসের সিনেমার রিল, ক্যানসহ অনেক কিছুই

বিনোদন ডেস্ক:
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কলকাতার নামজাদা প্রযোজনা সংস্থার গোডাউন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার কুদঘাট এলাকায় এসকে মুভিসের ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এদিন সকালে ওই গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। তারাই খবর দেয় ফায়ার সার্ভিসে পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় ১৬ টি ফায়ার সার্ভিসের গাড়ি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। ওই এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। ভোর বেলায় অগ্নিসংযোগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস অনেক দেরিতে পৌঁছায় বলে অভিযোগ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, “সকাল ৬.৪১ মিনিট নাগাদ এই আগুন লাগে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।” ভয়াবহ আগুনের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন তারা।

জানা গেছে, কুদঘাটের ২৭ নম্বর বাবুরাম ঘোষ রোডে অবস্থিত ওই ওয়্যারহাউসটিতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন গোটা গুদামে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনের তাপে ভেঙে পড়ে ওই প্রযোজনার সংস্থার গুদামটির লোহার শেডের ছাউনি ও ইটের পাঁচিল। ফিল্মের রিল, ক্যান সহ একাধিক জিনিস অশীভূত হয়ে যায়। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ‘সকাল ৬ টা ৪১ মিনিট নাগাদ এই আগুন লাগে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ” ভয়াবহ আগুনের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন তারা।ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক এবং তথা রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com