1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

লামা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত
১১

মোঃ সাগর (বান্দরবান জেলা ) প্রতিনিধিঃ

বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুর রহমান (৩২) গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার লুৎফুর রহমান লামা পৌরসভার টিটিএন্ডডিসি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালায় লামা থানা পুলিশ। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, লুৎফুর রহমান একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

লামা থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..