শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইরার চোখে অস্ত্রোপচার: সব ছেড়ে হাসপাতালে সৃজিত, নেই মিথিলা

আইরার চোখে অস্ত্রোপচার: সব ছেড়ে হাসপাতালে সৃজিত, নেই মিথিলা

বিনোদন ডেস্ক:

‌তিন মাস পর স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কন্যা আইরাকে পেয়ে উচ্ছ্বসিত সৃজিত মুখোপাধ্যায়। গত সপ্তাহে পরিবারের পুর্নমিলনের সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে।
আজ মঙ্গলবার ফেসবুকে সৃজিত জানালেন আইরার চোখের অস্ত্রোপচার হবে। সেই অপেক্ষাতেই রয়েছেন তিনি।

ফেসবুকে প্রকাশিত সেসব ছবিতে দেখা গেছে, এক বেসরকারি হাসপাতালের সোফার উপর পা তুলে, গালে হাত দিয়ে বসে আছে ছোট্ট আইরা। মেয়েকে আগলে ধরে আছেন সৃজিত। আইরার চোখে চশমা, মুখে মাস্ক। সৃজিতও করোনা সতর্কতায় মুখে মাস্ক দিয়েছেন। তবে হাসপাতালের সেসব ছবিতে নেই মিথিলা।

ক্যাপশনে পরিচালক লিখেছেন, আমার রাজকন্যার চোখের অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি।

সৃজিতের পোস্টের কমেন্ট বক্সে বন্ধু ও অনুরাগীরা শুভ কামনা জানিয়েছেন, আইরা দ্রুত সেরে উঠবে, চিন্তার কোনো কারণ নেই। তবে চোখে ঠিক কী সমস্যা হয়েছে আইরার তা স্পষ্টভাবে কিছু জানাননি সৃজিত।

তাহসান ও মিথিলার একমাত্র কন্যা আইরা। মিথিলার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর আয়রাকে নিজের মেয়ের মতোই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ২০১৭ সালে মিথিলা-তাহসানের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকে আইরা, তবে বাবার সঙ্গেও মেয়ের সখ্যতা বজায় রয়েছে পুরো মাত্রায়। বাংলাদেশে থাকলে বাবার সঙ্গে সময় কাটাতে ভোলে না আইরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com