শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যে কারণে ‘জয় বাংলা ধ্বনী’ সিনেমাকে না বললেন সুনেরাহ

যে কারণে ‘জয় বাংলা ধ্বনী’ সিনেমাকে না বললেন সুনেরাহ

বিনোদন ডেস্ক :

সুনেরাহ বিনতে কামাল।
ক’দিন আগেই দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে, প্রথমবারের মতো একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন নিরব ও সুনেরাহ বিনতে কামাল। এ দু’জন ছাড়াও ছবির কলাকুশলীও নির্ধারণ হয়ে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (২০ অক্টোবর) দেখা গেল ভিন্ন চিত্র। যে জুটিকে নিয়ে ছবির আকর্ষণ, তার একজন এই ছবিতে অভিনয় করছেন না, যা তিনি নিজের মুখেই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তবে তা জানা গেছে রাষ্ট্রীয় অনুদানে নির্মিতব্য ‘জয় বাংলা ধ্বনী’ চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে সবাইকে অবহিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে। এমন সংবাদে শোবিজ মিডিয়ায় রীতিমতো আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছে। কি এমন ঘটেছিল যে, সুনেরাহ এই ছবিতে অভিনয় করছেন না!

নিরব-সুনেরাহ ছাড়াও এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। সিনেমার গল্পটি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তাদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলা ধ্বনী’ নির্মাণ করছেন খ ম খুরশীদ।

মহরতে সবার প্রাণবন্ত উপস্থিতি থাকলেও আসেননি সুনেরাহ। মহরত শেষে তার কাছে মুঠোফোনে না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি গতকাল রাতেই পরিচালককে জানিয়েছি, সিনেমাটি করতে পারছি না। এ কারণে সংবাদ সন্মেলনে হাজির হইনি।

সুনেরাহ যখন এমন কথা বলছেন, তখন সংবাদ সম্মেলনে নির্মাতা নিজেও বার বার তার নায়িকা হিসেবে সুনেরাহ’র নামই ঘোষণা করেছেন।

এদিকে, এভাবে চুক্তিবদ্ধ হয়েও চলচ্চিত্রটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে সুনেরাহ বলেন, যে চিত্রনাট্য এসেছিল সেটা পছন্দ হয়নি। কিন্তু পরিচালক জানিয়েছিলেন আপাতত চুক্তিপত্র সাইন করে রাখা হোক দু-একদিনের মধ্যে চিত্রনাট্য কারেকশন করে দেওয়া হবে। তারপর যেটি দেওয়া হয় সেটাও আমার পছন্দ হয়নি। এ কারণে পরিচালককে গতকালই না করে দিয়েছি।

কিন্তু সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েও কি এভাবে ‘না’ করা যায়! জবাবে সুনেরাহ বললেন, চুক্তিটা হয়েছিল হাতে লেখা স্ট্যাম্প পেপারে। তা ছাড়া আমি শুটিংয়ের আগেই না করে দিয়েছি। তারা চাইলেই নতুন কাউকে নিয়ে কাজটা করতে পারবেন।

২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে রাজাকারের চরিত্রে অভিনয় করছেন মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। অন্যদিকে, নিরবকে দেখা যাবে মুক্তিযোদ্ধার চরিত্রে।

প্রসঙ্গত, সুনেরাহ বিনতে কামাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন তার একমাত্র চলচ্চিত্র ‘ন ডরাই’ দিয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com