1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের ফিফটি, বাংলাদেশের লিড ২০০ ছাড়িয়েছে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত
১২

ক্রীড়া ডেস্ক :
মেহেদী হাসান মিরাজ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মিচেল স্টার্কের ওভারে দুই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি পূর্ণ করেছেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটে ভর করে বাংলাদেশের রান চারশো ছাড়িয়েছে, সেই সঙ্গে লিড বেড়ে ২০০ পেরিয়ে গেছে।

শনিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৩ ওভার ৮ উইকেটে ৪১৭ রান করেছে টাইগাররা। ফলে লিড দাঁড়িয়েছে ২১৯ রান।

মিরাজ ৬৫ ও ও তাসকিন আহমেদ ১২ রানে ব্যাট করছেন।

তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদকে হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফিরেছেন হাসান। ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি।
এরপর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ।

দুজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফিরতে হয় তাইজুলকে। তবে এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছেন মিরাজ।
মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি তার দশম পঞ্চাশ। এই ইনিংসে এখন পর্যন্ত পাঁচটি চার মেরেছেন মিরাজ।

বাংলাদেশের শেষ দুটি উইকেটের একটি পেতে রিভিউ নিয়েও ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে তিনটি রিভিউই শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..