শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ হাফ সেঞ্চুরি হাঁকালেন রিয়াজ

আজ হাফ সেঞ্চুরি হাঁকালেন রিয়াজ

বিনোদন ডেস্ক :

নব্বইয়ের দশকের সাড়া জাগানো নায়ক রিয়াজ। জীবনের ময়দানে হাফ সেঞ্চুরি হাঁকালেন তিনি। আজ (২৬ অক্টোবর) তার ৫০তম জন্মদিন।

১৯৭২ সালের আজকের দিনেই ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় জন্মগ্রহণ করেন রিয়াজ। তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি কর্মকর্তা আর মা আরজুমান্দ আরা বেগম ছিলেন গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট রিয়াজ।

এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখেননি রিয়াজ। জন্মদিনের আনন্দের পাশাপাশি তার মনে ভর করেছে বিষাদের ছায়া। ঘূর্ণিঝড় সিত্রাং কবলিত মানুষের জন্য মন খারাপ এ নায়কের।

রিয়াজ গণমাধ্যমকে জানান, জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষের শুভেচ্ছা, ভালোবাসা পাচ্ছি। এটি আমাকে আনন্দ দিচ্ছে, কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছে। তবে বাংলাদেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী, উপকূলীয় অঞ্চলের মানুষ খুবই কষ্টে আছে। তাদের জন্য খারাপ লাগছে।

বয়সের হাফ সেঞ্চুরি প্রসঙ্গে তিনি বলেন, পঞ্চাশটা বছর কীভাবে চলে গেল, নিজেও বুঝতে পারছি না। মনে হয়, চিরযাত্রার দিকে এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে মাফ করে দেন।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় হাজির হন রিয়াজ। সিনেমার পাশাপাশি বহু নাটক, টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতবার মেরিল প্রথম আলো পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com