1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

কুমিল্লা সামনের গাড়িতে ধাক্কা দিয়ে পুড়ে ছাই স্লিপার কোচ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৬

কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ বাসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টায় মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী লেনে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ সামনে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে যায়। এবং বাসটিতে আগুন লেগে যায়।

 

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন দেখে আমরা দৌড়ে আসি। সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছে। তবে এটা ভয়াবহ আগুন ছিল, পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা অন্য একটি বাসে ধাক্কার ফলে স্লিপার কোচে আগুনের ঘটনা ঘটে। আমরা এসে যাত্রীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিই। এতে তেমন কেউ হতাহত হয়নি। চালক ও স্টাফরা পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..