1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ঝিনাইদহ ১৫ আগস্টে ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে ১৫ জনের নামে মামলা, আটক ১

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

ঝিনাইদহ জেলা প্রতিনিধি,

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কোটচাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন পৌর শহরের গাবতলা পাড়ার মতিয়ার রহমানের ছেলে মো. আজিম হোসেন। মামলায় সাবেক ছাত্রনেতা মো. নাসির উদ্দীন শুভ ও সাবেক ছাত্রনেতা এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ শাহিনসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

মামলার অন্য আসামিরা হলেন— ওবায়দুল হক, স্বপন গাজী, মো. রুবায়েত ইসলাম রাহুল, মো. শরিফুল ইসলাম, কালাম, নয়ন আলী, আকাশ, নাহিদ, মনময়, ইমন, মো. শাফিন, ইমন হোসেন ডন ও অপু শেখ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত দলের পক্ষে সমর্থন, সহযোগিতা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে ১৫ আগস্ট উপলক্ষে উপজেলা পরিষদ গেট ও মেইন বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগ আনা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত দলের ব্যানার টাঙানো, সরকারবিরোধী স্লোগান এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়েছে। এ মামলায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..