শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদক মামলা চলবে পরীমনির বিরুদ্ধে

মাদক মামলা চলবে পরীমনির বিরুদ্ধে

বিনোদন প্রতিবেদক:
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে মাদকের মামলার বিচার কার্যক্রম চলবে।
এ বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী মামলা বাতিলের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

আবেদনে আইনজীবী জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির বিচারকাজ শেষ করার জন্য নির্ধারিত সময় এরইমধ্যে শেষ হয়ে গেছে। আদালত নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ায় মামলাটি বাতিল করা উচিত।

তবে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি বাধ্যতামূলক নয় উল্লেখ করে এই আবেদন খারিজ করে দেওয়া হয়।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে দিয়ে জানান বিচার প্রক্রিয়া চলবে।

এ সময় র‌্যাব-১-এর উপপরিদর্শক আবু হেনা মো. মোস্তফা কামাল আদালতে জবানবন্দি দেন।

এরপর বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com