1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

মদনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত
৬৩

নেত্রকোনা জেলা প্রতিনিধি রাজিব মিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

‎উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাহারুল ইসলাম আকন্দ জুয়েল এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল,
অনুষ্ঠানে বিশেষ বক্তা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শেখ রিপন।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সামিউল হায়দার শফি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মদন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম আকন্দ জুয়েল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিপন এর নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করেন।

‎আলোচনা সভায় বিশেষ বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ( সাইনিং) শেখ রিপন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আগামী দিনেও মদন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি ও এ বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..