1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

কুমিল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ২৫০ রোগী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত
১৫

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে বিনামূল্যে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তাদের মধ্যে ৪৫ জন ছানি রোগীকে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। তাদের বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত আলেখারচর চক্ষু হাসপাতালে চিকিৎসা দান করা হবে।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার ব্যবস্থাপনায় এবং অরবিস ইন্টারন্যাশনাল সহযোগিতায় এই আয়োজন করা হয়। চিকিৎসা প্রদান করেন মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না এবং মেডিকেল টিমের কর্মকর্তারা।

বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন অরবিস ইন্টারন্যাশনালের হংকং প্রতিনিধি দলের টিম লিডার মিজ আনমি, বাংলাদেশস্থ অরবিস ইন্ট্যারন্যাশনাল সংস্থার প্রোগ্রাম ম্যানেজার আফরোজা ইয়াসমীন, প্রোগ্রাম ম্যানেজার মো: কবির হোসেনসহ অন্যান্যরা।

এ সময় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহসভাপতি প্রকৌ. মো: শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম, সাংগঠনিক সম্পাদক এড. জসীম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, মালিগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার মো: মিজানুর রহমানসহ পরিষদের মেম্বাররা উপস্থিত ছিলেন।
কার্যক্রম তদারকি করেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো: সাজ্জাদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার দে, আবুল কালাম ফাউন্ডেশন, সিসিডিএ, মমতা এবং পেইজ ডেভেলোপমেন্ট সেন্টারের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..