শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর পূবাইলে আবারও দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুর পূবাইলে আবারও দুর্ধর্ষ ডাকাতি

শাহীন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪২ নং ওয়ার্ড এলাকায় আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ২.৪৫ মিনিটে ৪২ নং ওয়ার্ডের হারবাইদ নন্দীবাড়ী পূর্বপাড়া এলাকার আব্দুল কাদের ভুঁইয়ার সহোদর দুই ছেলে আমানউল্লাহ ভূইয়া ও সানাউল্লা ভূঁইয়া এর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ডাকাতি ঠেকাতে পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় সড়কের প্রতিটি ফটক এ ঢুকতে ও বাহির হইতে টহল পুলিশের পাহারা, গণসচেতনতায় রাতে মাইকিং করা সত্য থামছে না এ ডাকাতি। কোনভাবে ঠেকানো যাচ্ছে না ফিল্মি স্টাইলের একের পর এক ডাকাতির ঘটনা। একের পর এক দুর্ধর্ষ ডাকাতির ফলে আতঙ্ক বিরাজ করছে পূবাইল থানা এলাকায় জনমনে।ভয় আতঙ্ক পিছু ছাড়ছে না এলাকাবাসীর। নিরাপত্তা হীনতায় নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী। নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী ও ডাকাত ঠেকাতে হিমশিম খাচ্ছে বলে জানায় পূবাইল থানা পুলিশ। চলতি মাসে পূবাইল থানা এলাকায় তিনটি ডাকাতির ঘটনা সহ ডাকাতির চেষ্টা করতে গিয়ে গত বুধবার রাত ১১ টায় ৩৯ নং ওয়ার্ড হায়দরাবাদের করিম মার্কেট এলাকায় জনতার ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতের একদল, তবুও ধরা ছোয়ার বাইরেই থাকছে ডাকাতেরা।
আব্দুল কাদিরের বড় ছেলে আমান ভূইয়া আমার সংবাদকে জানান, প্রথমে বাড়ির মূল কেচি গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এর শব্দ পেয়ে আমার ছোট ভাই সানাউল্লাহ কে আমি ডাকি তখন দরজা খোলার সাথে সাথে আমাকে ডাকাত দলের সাত থেকে আট জন লাথি মেরে ফেলে দেয় বাড়ির বাহিরে আরও তিন জন দাঁড়িয়ে ছিল, পরে অস্ত্রের মুখে জিম্মি করে আমাকেসহ পরিবারের সকলকে বেঁধে  ডাকাতেরা বাহির দিয়ে ছিটকারি লাগিয়ে লুটপাট চালায়।
এ সময় আমাকে ও আমার ছোট ভাই সানাউল্লাহ এর ঘর থেকে নগদ এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
ডাকাতেরা চলে গেলে আমান ভূঁইয়ার ছোট ভাই পালিয়ে থাকা বাথরুম থেকে এসে বড় ভাই ও ভাবির বাঁধন খুলে দিলে পুলিশে খবর দেয়। এদিকে ডাকাতেরা চলে যাওয়ার সাথে সাথে মসজিদের মাইক দিয়ে মাইকিং করার পর জনতার প্রতিরোধের আগেই ডাকাতেরা নির্বিঘ্নে পালিয়ে যায়। এ বিষয়ে পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান,আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি ডাকাত ধরার জন্য। আমরা রাতে না ঘুমিয়ে কাজ করে যাচ্ছি এ বিষয়ে এখনও থানায় মামলা হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com