1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ

নিজস্ব প্রতিবেদক, থিম বিক্রয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ
ছবিঃ থিম বিক্রয়

ঠাকুরগাঁওয়ে শেষ হলো ৪ দিনের কৃষি প্রযুক্তি পুষ্টি মেলা-২০২৬। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও সদর এর উদ্যোগে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলা গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এই মেলা শেষ হয়।

গত রোববার দুপুরে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার বেলাল হোসেন। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল নাজমুল হক সুমন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজাহার আহমেদ খান, বিএফএ সভাপতি মোদাচ্ছের হোসেন, বীজ প্রত্যয়ন বহিরাঙ্গন কর্মকর্তা নুরজাহান খাতুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম। কৃষি ও প্রযুক্তি বিষয়ক ৩০টি সুদৃশ্য স্টলে জেলার কৃষি ও প্রযুক্তির উৎকর্ষতা, অগ্রগতি ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরা হয়। নির্বাচনের ডামাডোলের মধ্যেও মেলায় উৎসাহী দর্শকের উপস্থিতি ছিল সন্তোষজনক বলে জানান সংশ্লিষ্টরা।

সমাপনী অনুষ্ঠানে সেরা স্টলদাতাসহ কৃতীদের মধ্যে পুরস্কার প্রদান করেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..