1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত
৪২

ফেনী জেলা প্রতিনিধি,

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় অস্টিন (৩৯) নামের এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) ভোরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর নিজকালিকাপুর বিওপির দায়িত্বে থাকা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজকালিকাপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে সুমনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাইজেরিয়ান ওই নাগরিককে গ্রেফতারের বিষয়টি সোমবার রাত ১০টার দিকে নিশ্চিত করে বিজিবি।

 

বিজিবি সূত্র জানায়, আটককৃত নাইজেরিয়ান নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে আসেন। বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি প্রথমে ঢাকায় আসেন এবং পরবর্তীতে ঢাকা থেকে ফেনী জেলার পরশুরাম উপজেলাধীন নিজকালিকাপুর এলাকায় পৌঁছান।

আটককৃত ওই নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ফেনী সীমান্তে অভিযানে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনীতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় আটকৃত ওই নাইজেরিয়ান ব্যক্তিকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নাইজেরিয়ান ওই নাগরিককে বিজিবির সদস্যরা থানায় নিয়ে এসেছেন। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..