1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বাউফলে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত
৭৫

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা ম্যানেজারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করে অভিযুক্তের বিচার দাবি করেছেন।
ম্যানেজারের নাম মো.আব্বাস খান। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ’পদক্ষেপ’এর বাউফল শাখা ম্যানেজারে দায়িত্বে আছেন।
আদালতে দাখিল করা অভিযোগে ওই নারী উল্লেখ করেন, মানবিক উন্নয়ন সংস্থা “পদক্ষেপ” বাউফল শাখা থেকে ১ লাখ টাকা ঋণ নেন। নিয়মিত কিস্তি পরিশোধ করে ইতোমধ্যে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। ঋণ গ্রহণের পর থেকেই শাখা ম্যানেজার আব্বাস আলী খান বিভিন্ন অজুহাতে তার বাড়িতে যাতায়াত শুরু করেন। স্বামী বাড়িতে না থাকলে তিনি একাধিকবার কুপ্রস্তাব দেন, রাজি না হলে কিস্তি নিয়ে হয়রানির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত ২৭ এপ্রিল ২০২৬ সোমবার সকাল প্রায় ১১টার দিকে অভিযোগকারী বাড়ির সামনে অবস্থানকালে ম্যানেজার আব্বাস খান ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তিনি থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দিলে, তিনি আদালতে মামলা দায়ের করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তের এমন আচরণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্বাস আলী বলেন, সংস্থার টাকা চাওয়ায় তিনি আমার উপর ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে একটি সাজানো মামলা করেছেন। যা কোন ভাইে কাম্য না। আমি ন্যার বিচার চাই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালতের আদেশ গুরুত্বসহকারে দেখে বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..