1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মিরসরাইয়ে শিক্ষকের বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত
৫৬

পারভিন আক্তার

মিরসরাইয়ে স্কুল শিক্ষক হামিদা সুলতানার বাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বুধবার (১৫ জুলাই) সকালে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে অবস্থিত জসিম উদ্দিনের ভবনে এ চুরির ঘটনা ঘটে।

 

এসময় চোরেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে ড্রয়ারের তালাও ভেঙে ফেলে। এরপর ছয় ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষক।

হামিদা সুলতানা জানান, ‘সকালে মেয়েকে বাসায় রেখে স্কুলে যাই। মেয়েও সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে চলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙা। ঘরের ভেতরে গিয়ে দেখি জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরের দল ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘অনেক কষ্টে অল্প অল্প করে স্বর্ণালংকার জমিয়েছিলাম। সব এভাবে চুরি হয়ে যাবে চিন্তা করতে পারিনি। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘স্কুল শিক্ষকের বাসায় চুরির খবর পেয়েছি। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..