1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথিত ছাত্রলীগ কর্মীকে পুলিশে দেয়ায় আম্মারের ওপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পঠিত
১০২

রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রতিনিধি,

রাবিতে কথিত ছাত্রলীগ কর্মীকে পুলিশে দেয়ায় আম্মারের ওপর হামলার অভিযোগ
প্রক্টরের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৭ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কথিত এক কর্মী প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক ও বাজে আচরণ করেন। ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে শনাক্ত হওয়ার পর প্রক্টরের সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানান রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ও তাঁর সঙ্গে থাকা সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত ওই কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

এই ঘটনার কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিবও আহত হন বলে তাঁর অনুসারীরা অভিযোগ করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান জানান, ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক ও শান্ত রাখতে পুলিশ কাজ করছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..