1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

চরম বিরক্ত অধিনায়ক রুট ইংলিশ ক্রিকেটেরদের নাইট ক্লাব কাণ্ডে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত
১৯

ক্রীড়া ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ জয়ে টেস্ট অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন স্মরণীয় হলেও, মাঠের বাইরের বিতর্কে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন জো রুট। নাইটক্লাব কাণ্ডে জড়িত থাকার দায়ে গতি তারকা ব্রাইডন কার্সকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় এই বিরক্তি প্রকাশ করেন তিনি।

শনিবার ডার্বির একটি নাইটক্লাবে ঘটিন ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্রাইডন কার্সকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিতর্কিত সফরের পর থেকেই মদ্যপান সংক্রান্ত একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা তাড়া করে বেড়াচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দলকে। এর আগে নিউজিল্যান্ডে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হ্যারি ব্রুক নাইটক্লাবের বাউন্সারের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হারের সময় ওপেনার বেন ডাকেটের মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চলতি বছরের জুনে সান্ধ্যকালীন কারফিউ ভেঙে নাইটক্লাবে গিয়ে লিখিত সতর্কতার পাশাপাশি দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন তৎকালীন অধিনায়ক বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন। এর কয়েক দিন পরেই আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস, যা রুটকে দ্বিতীয়বারের মতো টেস্ট অধিনায়কত্বের পদে ফিরিয়ে আনে।

গত সপ্তাহে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৩ দিনের মধ্যে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রুট বলেন, “আমি সত্যি বলতে গেলে চরম বিরক্ত ও হতাশ। গত সপ্তাহের অমন দুর্দান্ত এক পারফরম্যান্সের পর আজ আমাদের এখানে বসে ক্রিকেটবহির্ভূত এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। বিষয়টি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নয়; মাঠের বাইরে আমরা একের পর এক বোকামি করে চলেছি, যা মাঠে আমাদের অর্জনকে ম্লান করে দিচ্ছে।”

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর কাণ্ডের পর থেকে ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের রাতে বাইরে বের হওয়ার ওপর কারফিউ বা নির্দিষ্ট নিয়ম জারি করেছিল ইংলিশ ক্রিকেট বোর্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..