1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নতুন মৌসুম শুরু বার্সেলোনার ৫ গোলের বড় জয়ে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৪

ক্রীড়া ডেস্ক :

লা লিগায় টানা তৃতীয় শিরোপা জয়ের মিশন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের যাত্রা দুর্দান্তভাবে শুরু করেছে বার্সেলোনা। রবিবার রাতে এলচের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের দল। অধিনায়ক রাফিনিয়া ও বদলি ফরোয়ার্ড ফারমিন লোপেস জোড়া গোল করেছেন, অন্যদিকে দলবদল মৌসুমে আসা করিম আদেইয়েমি ও এনথনি গর্ডন অভিষেক ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন।

ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট-কিক থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩ মি.) লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার চমৎকার পাসিং থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন বরুসিয়া ডর্টমুন্ড থেকে দলে ভেড়ানো জার্মান ফরোয়ার্ড করিম আদেইয়েমি।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আরেক নতুন সাইনিং এনথনি গর্ডন। ৬৭তম মিনিটে গর্ডনের মাপা পাস থেকে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন। চার মিনিট পর আবারো গর্ডনের সহায়তায় খালি জালে বল ঠেলে ৪-০ করেন ফারমিন লোপেস। ম্যাচের ৭৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে একক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন গোল করে দলের ৫-০ ব্যবধানের জয় সুনিশ্চিত করেন ফারমিন।

তবে জয়ের মাঝে বার্সেলোনার একমাত্র চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথমার্ধের শেষ মুহূর্তে গাভির চোট। ডান হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার, যদিও তাঁর ইনজুরির সার্বিক অবস্থা নিয়ে ক্লাব থেকে এখনো আনুষ্ঠানিক কোনো আপডেট দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..