1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

লক্ষ্মীপুরপ্রতিনিধি

উদ্দেশ্য করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। তাই এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২৪ এর ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটা ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই।

বিরোধীদলকে উদ্দেশ্য করে পানিসম্পদ মন্ত্রী বলেন, বিরোধী দলে যারা আছেন, তাদেরকে চিন্তা করতে হবে, যে বিএনপি সরকারি দল, ৬ মাসে সব কাজ করা সম্ভব না। তবে বিরোধী দল এখন কথায় কথায় মিছিল করবে, মিটিং করবে, লংমার্চ ও রোডমার্চ করবে, এটা কি মানানসই?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..