1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ব্যতিক্রমী আয়োজনঃ বিনামূল্যে সুন্নাতে খাতনা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

সাভার প্রতিনিধি :

আজ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার সকাল থেকে ঢাকা জেলার সাভার উপজেলাধীন পাথালিয়া ইউনিয়নের সোসাইটি স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সুন্নাতে খাতনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় চল্লিশের অধিক শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে মুসলমানী করানো হয়। শ্রমিক অধুষ্যিত সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে রেজিস্ট্রিকৃত অবিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে সকাল থেকেই নিধারিত মেডিকেল ক্যাম্পে এসে উপস্থিত হন। পাথালিয়া ইউনিয়নের অনেক সেবাপ্রার্থী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান আরও উপস্থিত থেকে সেবা কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি এডভোকেট মোঃ আতিকুর রহমান, ঢাকা জেলা সভাপতি অধ্যক্ষ হারুনুর রশীদ, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলআমীন প্রমুখ।

সাংবাদিকদের সাথে আলাপচারিতায় প্রধান অতিথি জনাব আতিক জানান, আজকের অনুষ্ঠানের মাধ্যমে এমন সেবামূলক অনুষ্ঠানের শুরু হলো, আগামীতে এমন ফ্রি সুন্নাতে খাতনা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ সেবা, ফ্রি মেডিকেল টেস্ট সহ মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে তিনি অশাবাদ ব্যক্ত করেন। শ্রমিক কল্যান ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি হারুনুর রশীদ পাথালিয়া ইউনিয়নের মানুষের জন্যে এমন সেবা অব্যাহত রাখার আশাবাদ করেন। অনুষ্ঠানটির ব্যাবস্থাপনায় ছিলেন মোঃ আল আমীন শেখ। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..