1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দৌলতপুরে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় এক কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ অসহায় এক ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) যমুনা নদীতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে জব্দ করা অবৈধ জালগুলো পরবর্তী সময়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ বিতরণ করা হয় একজন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে।
মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ আহরণ ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..