1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ধর্ম-বর্ন নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

মানিকগঞ্জপ্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজ খবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করারও  আহ্বান জানান তিনি। বুধবার(২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে  উপজেলার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।  এসময় উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিংগাইর উপজেলা বিএনপির  সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম ভূইয়া জয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের  নেতাকর্মীবৃন্দ।######

সিংগাইরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরিবার ও স্থানীয়দের দাবী হত্যা
মুহ.মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। জনমনে প্রশ্ন এটা হত্যা নাকি আত্নহত্যা।
ঘটনাটি ঘটেছে, বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামে। সে ওই গ্রামের সিকিম আলী মোল্লার ছেলে ১ সন্তানের জনক সবুজ হোসেন মোল্লা (২৯)।
নিহত যুবকের নাম সবুজ হোসেন মোল্লা (২৮)।  এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানাগেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের
সবুজ গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়। সে রাতে আর বাড়ি ফিরেনি। বুধবার সকালে এলাকাবাসী লাশ ঝুলতে দেখে বাড়ি ও থানায় খবর দিলে পুলিশ কড়ই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি।
সবুজের পিতা শিকিম আলী মোল্লা জানান, এক ব্যক্তির সঙ্গে তার ছেলের টাকার লেনদেন ছিল। ওই ব্যক্তির নাম উল্লেখ না করে তিনি বলেন, সবুজ মাঝেমধ্যে তাকে বলতেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ তবে কাদের উদ্দেশে ছেলে এমন কথা বলতেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
স্থানীয়দের দাবী, সবুজ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ দাবির সত্যতা কিংবা তাঁর মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..