1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে রিপন হত্যা: ২৪ ঘণ্টার আলটিমেটাম, গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

মো. রিয়াদ/রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা বালুরঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত রিপন মিয়ার স্ত্রী শিল্পী বেগম, ছেলে শাওন ও শাহিন, ছোট বোন মনিরা বেগম, ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী রাজনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রিপন মিয়ার ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তোলেন স্বজন ও এলাকাবাসী।

তাঁরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে রিপন মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..