1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত
৯৪

নিজস্ব প্রতিবেদক:

৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল
তিন বগি লাইনচ্যুতের ঘটনার ৭ ঘণ্টা পরও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায় সোয়া ১০টার দিকে। পরে সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তন শেষে পৌনে ১১টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেতে চাইলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। কেওয়াটখালি লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে কাজ করছে। উদ্ধারে কিছুটা সময় লাগবে। তবে উদ্ধার কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..