1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

আজিমনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান আলী আকবর খান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক দুইবারের চেয়ারম্যান মোঃ আলী আকবর খান। তিনি ইউনিয়নের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আলী আকবর খান জানান, আজিমনগর ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নকে গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের পাশে থাকাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আকবর খান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর সমর্থকদের দাবি, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়ে আলী আকবর খান বলেন, আজিমনগর ইউনিয়নের অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কমানো এবং জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়া আমার লক্ষ্য। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে আজিমনগর ইউনিয়নবাসীর পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমার মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..