1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

আবারও ট্যাংকার বিস্ফোরণ হরমুজে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত
২৮

আন্তর্জাতিক ডেস্ক :
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজ ও এর নাবিকেরা নিরাপদ আছেন।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে এ ঘটনার খবর তারা পেয়েছে। খবর আল-জাজিরার।

ইউকেএমটিও একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে এবং এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও বিবৃতিতে বলেছে, ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, প্রণালি অতিক্রম করার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

তবে প্রাপ্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ট্যাংকারটির নাবিকেরা নিরাপদ আছেন এবং জাহাজটিরও কোনো ক্ষতি হয়নি।

ঘটনার কারণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে ইউকেএমটিও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এদিকে, লোহিত সাগরেও একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলা চালিয়েছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

বুধবার (৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে।

এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..