1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

উখিয়ায় পাহাড় কাটার সময় ডাম্পার জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

সরোয়ার আলম কক্সবাজার উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের রহমতের বিল এলাকায় পাহাড় কাটার সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। শনিবার (১৭ অক্টোবর) উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আবদুল কাইয়ুম, আবদুল মুহিত, ইলিয়াছ হোসেনসহ বনবিভাগের স্টাফরা।

রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের সাহসী নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় উখিয়া রেঞ্জে বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে। পাহাড় ও বনভূমি সুরক্ষায় বনবিভাগের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..