আরমান হোসেন নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ জুলাই গন অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফেরাতকে কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শাহজাহান রানা, সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস ফরিদ,পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আহসানুল মাসুদ, বিএনপির যুগ্ন আহবায়ক আনিস আহমেদ হানিফ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।