1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

কক্সবাজারে ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ৬৪ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্ত ও রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে ৬৪ বিজিবির অধীন উনচিপ্রাং বিওপির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জসিমের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁদের থামার নির্দেশ দেয় বিজিবি। তাঁরা পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে হেলাল মিয়া (২৫) নামের একজনকে আটক করে।

পরে তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে ৩৪ বিজিবির অধীন রেজুখাল চেকপোস্টে মাদকবিরোধী অভিযান চালানো হয়। বিজিবির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মোহাম্মদ নুরকে (২৬) আটক করা হয়।

বিজিবি জানায়, সিএনজির একটি বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

আটক মোহাম্মদ নুর টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার কালা চাঁনের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এবং ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পৃথক অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..