1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

“কিশোরগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটি”র মাসিক সভা অনুষ্ঠিত,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
৩৩

মোঃ মামুন ভুঁইয়া,

জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের অংশগ্রহণে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, কিশোরগঞ্জ জনাব সোহানা নাসরিন। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান প্রকল্প ও সেবামূলক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি ও আন্তঃদপ্তর সমন্বয় জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি গণপূর্ত বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন, সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম, প্রাথমিক শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় জেলার পর্যটন খাতের বিকাশ ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রসমূহের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক কিশোরগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে দেশব্যাপী তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার জনাব জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) জনাব ডাঃ মোঃ নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইশতিয়াক ইমন, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..