1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে মাদকসহ চার কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকার মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মো. মোস্তফা কামাল (৩৮), মোজাম্মেল হক (৪৩) ও মো. হযরত আলী (২৯)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, রাতে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে। শনিবার সকালে তাদের কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..