1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে ট্রাম্প-হেগসেথ ‘বাগবিতণ্ডা’, ‘ভুয়া খবর’ বলল হোয়াইট হাউস

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত
২৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে ক্যাম্প ডেভিডের বৈঠকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাটতি নিয়ে তীব্র বাগবিতণ্ডা ও দ্বন্দ্ব তৈরি হওয়ার খবরটিকে পুরোপুরি ‘ভিত্তিহীন ও ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসন।

ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে এ তথ্য অস্বীকার করেন। তিনি দাবি করেন, পেন্টাগন প্রধানের ওপর মার্কিন প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে এবং তারা একসঙ্গে অত্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছেন।

মার্কিন প্রভাবশালী সংবাপত্র ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি ক্যাম্প ডেভিডে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মুখোমুখি হন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতি থাকা সত্ত্বেও তাকে কেন এ বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছিল বা বিভ্রান্ত করা হয়েছিল, সে বিষয়ে হেগসেথের কাছে জবাবদিহি চান ট্রাম্প। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি ও হ্রাস পাওয়া মজুতের কারণেই মূলত ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা না চালানোর সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ওয়াশিংটন পোস্টের এই দাবিকে পুরোপুরি ‘অসত্য’ বলে প্রত্যাখ্যান করেছেন প্রেস সচিব ক্যারোলিন লিভিট। ট্রাম্প ও হেগসেথের মধ্যকার ওই বৈঠকে নিজে উপস্থিত ছিলেন উল্লেখ করে লিভিট জানান, সংবাদমাধ্যমে যা প্রচার করা হচ্ছে সে রকম কোনো ঘটনা আদতে কখনোই ঘটেনি। ওয়াশিংটন পোস্টকে আগে থেকেই বারবার এই সত্য জানানো সত্ত্বেও তারা মনগড়া খবর প্রকাশ করেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

একই সঙ্গে লিভিট জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রীকে অত্যন্ত পছন্দ করেন এবং মনে করেন হেগসেথ তার দায়িত্ব অসাধারণভাবে পালন করছেন।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..