1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

খুলনার এক বাড়িতেই বিদেশি পিস্তল-চাইনিজ কুড়াল! অভিযানে চাঞ্চল্যকর দৃশ্য

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন- খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দুইতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালায় খুলনা সদর থানা পুলিশ। প্রথমে ডাইনিং রুমের চেয়ারের ওপর থেকে একটি পিস্তল পাওয়া যায়। পরে ঘরের বিভিন্নস্থানে তল্লাশি করে আরও দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এরপর সন্ধ্যায় ঘর থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চা-পাতিসহ দেশি তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের ভাণ্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায় না। পরবর্তীতে বিকেলে আবারও মাঠে নামে পুলিশ। এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার একটি বাড়ির দোতলায় অভিযান চালিয়ে তাদের ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..