1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে হাজির করা হলে তিনি এ সাজা প্রদান করেন।

‎সাজাপ্রাপ্তরা হলেন—উত্তর আজিবপুরের মো. আব্দুল কাদের হোসেন ফালান (৪০), আজিবপুর রেললাইনের মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), কদমতলীর জামাল (২৮), আটি অবদা কলোনির উৎস (১৯) ও অনন্ত রায় (১৯), গ্যাস লাইনের মো. নাজমুল (১৯) ও রাজা মিয়া (২৬), সোনামিয়া মার্কেটের রিপন (২৬), জালকুড়ির সবুজ মাঝি (২৮), মিজমিজির মো. হাসান (২৮) এবং মিজমিজি দক্ষিণপাড়ার মেহেদী হাসান (২০)।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক ১১ জনকে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..