1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট, টাঙ্গাইল জেলা শাখা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

জেলা প্রতিনিধি: তানিয়া ইসলাম

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

গণমিছিলে ১১ দলীয় ঐক্যজোটের জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
এ সময় নেতৃবৃন্দ গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..