1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

গাইবান্ধায় ৩ মাদকসেবির কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক সেবিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।

দণ্ড পাওয়া মাদকসেবিরা হলেন উপজেলার চিনির পটল এলাকার রুস্তম আলী (৪৮), একই উপজেলার দক্ষিণ ঝাড়াবর্ষা এলাকার মফিজুর আকন্দ (৪৮) ও দক্ষিণ চিনির পটল এলাকার শফিকুল মন্ডল (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাঘাটা থানা পুলিশ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন মাদক সেদিকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাঘাটা থানায় পৃথক মামলা করা হয়েছে।

পরে সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় গ্রেপ্তার আসামিদের মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা) সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, আদালতের আদেশে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..