1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জানে না পুলিশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল।
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলেও এর কিছুই জানে না বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে মিছিলটি বের করা হয়। এসময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।

 

রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলটিতে অংশ নেন- অন্তত ১৫-২০ জন নেতাকর্মী। এসময় ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যায়। পরে তারা দ্রুত সড়কটি ছেড়ে যায়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিমের কাছে মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মিছিলের বিষয়ে কিছুই জানেন না তিনি। উল্টো প্রতিবেদকের কাছে মিছিল সংক্রান্ত কোনো লিংক বা ভিডিও থাকলেও তাকে (ওসিকে) দেওয়ার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..