1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত
২০

চট্টগ্রামপ্রতিনিধি:

চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন এলাকায় তিনটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রান্না, প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দধি এবং বাসি গ্রিল ও রান্না করা মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণের কারণে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রান্না, প্রস্তুত ও সংরক্ষণ করার দায়ে ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা এবং অপরিচ্ছন্নতার পাশাপাশি শিল্পে ব্যবহারের জন্য নির্ধারিত লবণ ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করার দায়ে হাজির চুইঝাল, ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং খাদ্য উৎপাদনে অননুমোদিত লবণ ব্যবহারের মতো অনিয়মের কারণে এসব জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..