1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার মদন পৌরসভায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে মদন পৌর শহরের ৬ নং ওয়ার্ড আশকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত এলাই মিয়া (৬০) মদন পৌর শহরের আশকিপাড়া এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে।

নিহতের ছেলে ইয়াসিন মিয়া (২২)দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহ রোগে ভুগছে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইয়াসিন মিয়াকে আটক করে থানায় নিয়ে যান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,
ইয়াসিন মিয়া খাদ্য না খেয়ে অনাহারে দুই তিন দিন ধরে এ অবস্থা বাসায় উল্টাপাল্টা কাজ করতে থাকে।

আজ সকালে এলাই মিয়া মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাসায় এসে চা, খাচ্ছিল এমন সময় অভিযুক্ত ইয়াসিন ঘুম থেকে উঠে বাবার কাছে এসে বসে।

নিহত এলাই মিয়া তার ছেলেকে কলা খেতে বলেন,
কলা খাবে না এ নিয়ে মানসিক ভারসাম্যহীন ইয়াসিন এর সাথে বাবার কথা কাটাকাটি হয়।

পরে একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বটি হাতে নিয়ে বাবার ঘাড়ের পেছন দিক থেকে কোপ দেয় এতে গুরুতর যখন হয়।

পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এলাই মিয়া কে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে থেকে অভিযুক্ত ভারসাম্যহীন ছেলে ইয়াসিনকে গ্রেপ্তার করে থানায় হেফাজতে নিয়ে যান।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ সালাহ উদ্দীন করিম বলেন,
খবর পেয়ে ঘটনাস্থল আমি নিজেই পরিদর্শন করেছি। ইয়াসিনকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..