নেত্রকোনা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার মদন পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র পদপ্রার্থী মির্জা কবীর আহম্মেদ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজনের খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে তিনি পৌর এলাকার মদন মাজার সংলগ্ন পূজা মন্ডপ, ফচিকা পূজা মন্ডপ, আশ্রম পূজা মন্ডপ, মদন বাজার পূজা মন্ডপসহ সকল পূজামণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি ।
মদন পৌর মেয়র পদ প্রার্থী মির্জা কবীর আহম্মেদ বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মালম্বী বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।
এ উৎসব সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।
মদন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যাতে আনন্দ-উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। ধর্ম যার যার, উৎসব সবাই মিলে মিশে করব এই চেতনায় আমরা একই এলাকার মানুষ হিসেবে সবাই মিলেমিশে থাকতে চাই।
পূজা মন্ডপ পরিদর্শনকালে মেয়র প্রার্থী সফর সঙ্গী ছিলেন,মির্জা ফারুক, বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, যুবদল নেতা বিপ্লব হাসান, বিএনপি নেতা আলম, মির্জা শেকুল, মির্জা গালিব, মির্জা জুবায়ের, মোঃ নিজাম উদ্দিন, মির্জা রাজন, মির্জা আরিফ মির্জা উজ্জ্বল প্রমুখ।