মদন (নেত্রকোনা)প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার মদনে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষদের মাঝে ৪০০ শত শাড়ি কাপড় ও লুঙ্গি উপহার সামগ্রী বিতরণ করেছেন মেয়র প্রার্থী বিএনপি নেতা এনামুল হক।
১৪ অক্টোবর রোজ বুধবার মদন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্নে সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি কাপড় বিতরণ করা হয়েছে।
মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুফতি আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এনামুল হকের সহধর্মিনী শিক্ষিকা লাভলী আক্তার,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় মদন উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান,
হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য দুলাল মেম্বার প্রমোখ।
মেয়র প্রার্থী ধানের শীষে নমিনি সাবেক সদস্য সচিব মদন পৌর যুবদল, সম্মানিত সদস্য নেত্রকোনা জেলা যুবদল, সাবেক মদন পৌর ছাত্র দলের সভাপতি, মদন শহীদ শরীফ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি, মদন উপজেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হকের নিজস্ব অর্থায়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মলম্বী নারী ও পুরুষের মাঝে ৪০০ শত শাড়ি কাপড় লুঙ্গি বিতরণ করেন।
আগামী পৌর নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ার ও আহ্বান জানিয়ে
এনামুল হক বলেন, মানুষ যাঁকে পছন্দ করবেন, তাঁকেই ভোট দেবেন। তবে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পেলে তিনি আরও বড় পরিসরে সকল হতদরিদ্র অসহায় মানুষের পাশে থেকে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করেন।
তিনি এও বলেন,আপনারা আমার পাশে থাকলে খেদমত করার মতো একটা সুযোগ দিলে হয়তো আমি আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ পাবো।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন বলেন, আমার প্রিয় ভক্ত এনামুল হক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি বিগত ঈদুল ফিতর,ও আযহায় অসহায় হত দরিদ্র নারী ও পুরুষের মাঝে শাড়ি কাপড় লুঙ্গি ও বিতরণ করেছে, শীত মৌসুমে অসহায় মানুষের শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে, বন্যা কবলিত কৃষকদের মাঝে সার ও বীজ উপহার দিয়েছে, আমার জানামতে এনামুল হক মানবিক কাজে এগিয়ে আছেন তিনি । শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজন করে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে যে উপহার হিসেবে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে আমি তাকে অভিনন্দন এবং সাধুবাদ জানাই এবং তার মঙ্গল কামনা করি।