1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

নীলফামারীতে ডুয়াল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি নীলফামারী :

নীলফামারীতে যোগদানের পর প্রথমবারের মতো নীলফামারী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) জনাব, মোঃ হুমায়ূন কবির।
(১৪/আগস্ট/২০২৬ইং) বুধবার দুপুর ২টার সময় পরিদর্শনকালে তিনি ‘CNC Machine Operation’ শীর্ষক নতুন একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী টিটিসি এর অধ্যক্ষ- মোঃ মাসুদ রানা।
কারখানা ও প্রশিক্ষণকেন্দ্রভিত্তিক সমন্বিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে চালু হওয়া এ কোর্সকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘CNC Machine Operation’ কোর্সটি ডুয়াল ট্রেনিং সিস্টেমের আওতায় পরিচালিত হবে। ১২ সপ্তাহের এ প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে ছয় সপ্তাহ কারখানায় এবং বাকি ছয় সপ্তাহ টিটিসিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে প্রশিক্ষণার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে যন্ত্র পরিচালনা ও সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের উপযোগী প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক টিটিসির বিভিন্ন ট্রেড ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি হাউসকিপিং, জাপানিজ ভাষা প্রশিক্ষণ, ড্রাইভিং, অটোমেকানিক্স ও কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন ট্রেডের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রশিক্ষণার্থীরা কী ধরনের দক্ষতা অর্জন করছেন এবং প্রশিক্ষণ কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থী ও ট্রেড প্রশিক্ষকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ, হাতে-কলমে দক্ষতা অর্জন এবং নিজেদের যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করার জন্যও শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা। বিশেষ করে শিল্পকারখানায় প্রযুক্তিনির্ভর যন্ত্র পরিচালনা, অটোমেকানিক্স, কম্পিউটার প্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতা অর্জন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক হতে পারে।

নীলফামারী টিটিসিতে নতুন ‘CNC Machine Operation’ কোর্সের যাত্রা শুরু হওয়ায় প্রশিক্ষণার্থীদের আধুনিক কারিগরি দক্ষতা অর্জনের নতুন সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এ উদ্যোগ দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণার্থী তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক ও বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও গণমাধ্যম কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..