1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ভালুকায় এমপি বাচ্চুর বাসভবনে বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ মিজানুর রহমান
ময়মনসিংহ যাওয়ার পথে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।শহর খুঁজুন

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ভালুকায় সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সম্পর্ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও অ্যাডভোকেট উসমান গনি মাখন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তোজাম্মেল হক বকুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।শহর খুঁজুন

 

সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..